করোনা আক্রান্ত হয়ে প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী
দি নিউজ লায়ন; করোনা আক্রান্ত হয়ে প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী। স্বামী শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিনের মাথায় তাঁরও মৃত্যু হল। আজ ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর। তিনি বাড়িতেই আইসলেশনে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে শঙ্খ ঘোষের।
একইসঙ্গে আক্রান্ত হন তাঁর স্ত্রীও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁদের। পরিবার সূত্রে খবর, শঙ্খ ঘোষের মৃত্যুর পরে শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রতিমাদেবীরও। তারপরেই আজকের এই ঘটনা।
Post a Comment